বছরের প্রথমেই পুরাতন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

২৮ ডিসেম্বর, ২০২০ ০১:৪০  
আপনার যদি অনেক পুরাতন আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে ২০২১ সালের ১ জানুয়ারি হোয়াটসঅ্যাপ কিংবা এর কিছু ফিচারের অ্যাক্সেস হারাতে পারেন। মেসেজিং অ্যাপটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে নতুন বছরের প্রথমেই পুরাতন ডিভাইসে সমর্থন বন্ধ করবে হোয়াটসঅ্যাপ। ডিভাইসভেদে পুরোপুরি কিংবা আংশিক ফিচার বন্ধ করা হবে। তবে আপনার কাছে যদি কমপক্ষে আইওএস ৯ কিংবা অ্যান্ড্রয়েড ৪.০.৩ এর ডিভাইস থাকে তাহলে চিন্তার কারণ নেই। ফলে আইফোন ৪ কিংবা তার আগের মডেলের আইফোন এবং কিছু পুরাতন অ্যান্ড্রয়েড ফোন যেমন ২০১২ সালে তৈরি স্যামসাং গ্যালাক্সি এস২ ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ বন্ধ হবে। ডিবিটেক/বিএমটি